কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ এ ০২:০০ PM
কন্টেন্ট: পাতা
১৷ মন্ত্রিসভা ও কমিটিসমূহের সাচিবিক সহায়তা প্রদান ৷
২৷ মন্ত্রিসভা ও কমিটিসমূহের কাগজ ও দলিলপত্র এবং সিদ্ধান্তসমূহের হেফাজত ৷
৩৷ মন্ত্রিসভা ও কমিটির সিদ্ধান্তসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা ৷
৪৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পারিতোষিক ও বিশেষ অধিকার ৷
৫৷ রাষ্ট্রপতির দায়মুক্তি ৷
৬৷ রাষ্ট্রপতির শপথ গ্রহণ পরিচালনা এবং রাষ্ট্রপতির পদত্যাগ ৷
৭৷ কার্যবিধিমালা এবং মন্ত্রণালয় ও বিভাগসমূহের মধ্যে কার্যবন্টন ৷
৮৷ তোষাখানা ৷
৯৷ পতাকা বিধিমালা, জাতীয় সঙ্গীত বিধিমালা এবং জাতীয় প্রতীক বিধিমালা৷
১০৷ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের নিয়োগ ও পদত্যাগ এবং তাঁদের শপথ পরিচালনা ৷
১১৷ ভ্রমণভাতা ও দৈনিক ভাতা ব্যতীত প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণ সম্পর্কিত সাধারণ সেবা ৷
১১ ক৷ দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সকল বিষয় ৷
১২৷ যুদ্ধ ঘোষণা ৷
১৩৷ সচিব কমিটি ও উপ-কমিটিসমূহ ৷
১৪৷ উপজেলা, জেলা ও বিভাগসমূহের সাধারণ প্রশাসন ৷
১৫৷ পদমানক্রম ৷
১৬৷ ফৌজদারী বিচার পরিবীক্ষণ ৷
১৭৷ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান ৷
১৮৷ প্রশাসনিক সংস্কার/পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ৷
১৯৷ এ বিভাগের আর্থিক বিষয়সহ প্রশাসন ৷
২০৷ এ বিভাগের অধঃস্তন দপ্তর ও সংস্হাসমূহের প্রশাসন ও তত্ত্বাবধান ৷
২১৷ আন্তর্জাতিক সংস্হাসমূহের সাথে লিয়াজোঁ এবং এই বিভাগে বরাদ্দকৃত বিষয়সমূহ সম্পর্কে অন্যান্য দেশ ও বিশ্বসংস্থার সাথে চুক্তি ও সমঝোতা সম্পর্কিত বিষয়সমূহ ৷
২২৷ এ বিভাগে বরাদ্দকৃত বিষয়ে সকল আইন ৷
২৩৷ এ বিভাগে বরাদ্দকৃত যে কোন বিষয়ে তদন্ত ও পরিসংখ্যান ৷
২৪৷ আদালতে গৃহীত ফি ব্যতীত এ বিভাগে বরাদ্দকৃত যে কোন বিষয় সম্পর্কিত ফি ৷
২৫৷ জাতীয় পুরস্কার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানসমূহ ৷
২৬৷ আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন ৷
২৭। সংসদে রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণ ও বাণী প্রণয়ন-সংক্রান্ত বিষয়াদি।
২৮। সুশাসন (Governance) ও প্রশাসনিক সংস্কার (Reforms) সংক্রান্ত বিষয়াদি।
২৯। জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি (National Committee on Security Affairs) সংক্রান্ত বিষয়াদি।
৩০। সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (Civil Registration and Vital Statistics) এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি (Social Security Programmes) সংক্রান্ত বিষয়সমূহের সমন্বয়।
৩০ ক। ব্লু ইকোনমি সংক্রান্ত বিষয়সমূহের সমন্বয়।
৩১। কোনো আইন দ্বারা এই বিভাগে অর্পিত বা নির্ধারিত অন্যান্য কার্যাবলি বা দায়িত্ব।